ধান উৎপাদনে সাহেদ সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: ধান উৎপাদনের ক্ষেত্রে ভালো মানের চারা খুবই গুরুত্বপূর্ণ। চারার মান ভালো হলে উৎপাদনও বৃদ্ধি পাবে। উদ্দীপকে সাহেদ সাহেব যথাযথভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেন এবং চারা উৎপাদনের পর সুষ্ঠুভাবে চারা তোলা, চারা লাগানো ও অন্যান্য পরিচর্যা করেন।সাহেদ চারা তোলার পূর্বে বীজতলায় পানি সেচ দিয়ে মাটি ভিজিয়ে নেন। এতে বীজতলার মাটি নরম হয়। ফলে চারা তুলতে সুবিধা হয়। ধানের চারা পোকায় আক্রান্ত হলে কীটনাশক প্রয়োগ করেন। চারার গোড়া বা কাণ্ড যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখেন। চারা তোলার পর তা ছোট ছোট আঁটি আকারে বেঁধে নেন। বীজতলা থেকে রোপণের জন্য চারা বহন করার সময় পাতা ও কাণ্ড মুরিয়ে রাখেননি। চারা ঝুড়ি বা টুকরিতে সারি করে সাজিয়ে পরিবহন করেন। জমিতে জাত ও মৌসুম ভেদে ২৫-৪৫ দিন বয়সের চারা রোপণ করেন। এক্ষেত্রে জমিতে পানি। রেখে দড়ির সাহায্যে সারি করে চারা প্রতি গোছায় ২-৩ টি চারা রোপণ করেন। এছাড়া অন্যান্য পরিচর্যাও করেন। যেমন- নির্দিষ্ট পদ্ধতিতে পানি সেচ দেন। চারা রোপণ করার পর ৬-৭ দিন পর্যন্ত ৩-৫ সেমি সেচ *দেন। এতে আগাছা দমন হয়। চারার রোগ ও পোকামাকড় দমনেও সাহেদ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। সাহেদের এসব কার্যক্রমের ফলে তার উৎপাদিত চারা মানসম্মত হবে এবং এ চারা দিয়ে উৎপাদিত ধানের ফলন বৃদ্ধি পাবে।সুতরাং বলা যায়, ধান উৎপাদনে সাহেদের কার্যক্রম খুবই যুক্তিযুক্ত হয়েছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ধান উৎপাদনে সাহেদ সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর