প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নুরুল আমিন তার লেয়ার খামারে খাদ্যের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে গেলে, কর্মকর্তা খাদ্যের মান ও পরিমাণ বিষয়ে পরামর্শ প্রদান করেন। নিচে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো-লেয়ার মুরগির জন্য খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেহের বৃদ্ধি, ভরণপোষণ ও উৎপাদনের জন্য খাদ্য গ্রহণ করা আবশ্যক। তবে নির্বাচিত খাদ্য অবশ্যই মানসম্মত হতে হবে। মানসম্মত খাদ্য নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হয়ে থাকে-১. দানাশস্য ও এদের উপজাতসমূহ তাজা ও মানসম্মত হতে হবে।২. খাদ্যে পাখির প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে।.৩. খাদ্য জীবাণু, ছত্রাক ও পরজীবী মুক্ত হতে হবে। ৪. খাদ্য হজমযোগ্য, সহজপাচ্য ও সুস্বাদু হবে।৫. খাদ্যকে যেকোনো প্রকার দুর্গন্ধমুক্ত হতে হবে।উপরোক্ত বৈশিষ্ট্যসম্পন্ন মানসম্মত খাদ্য নির্ধারিত পরিমাণে লেয়ার মুরগিকে সরবরাহ করতে হবে।লেয়ার খামারের খাদ্যের পুষ্টিমান ও পরিমাণ সঠিক হলে খাদ্যের অপচয় কম হয়, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডিম উৎপাদনও বৃদ্ধি পায়। আর মানসম্মত খাদ্য পরিমাণমতো সরবরাহ না করা হলে খামারের মুরগি পুষ্টিহীনতায় ভুগবে এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে উৎপাদন বাধাগ্রস্ত হয়ে নুরুল আমিন ক্ষতিগ্রস্ত হবে।তাই বলা যায় যে, নুরুল আমিনকে দেওয়া প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ সম্পূর্ণ যৌক্তিক ও সঠিক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর