শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ১নং চিত্রের ফসলটির সার প্রয়োগ-পদ্ধতি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে ১নং চিত্রের ফসলটি হলে ধান। নিচে ধান গাছে সার প্রয়োগ পদ্ধতি বর্ণনা করা হলো-ভালো ফলন পেতে হলে অবশ্যই জমিতে সার দিতে হবে। এছাড়া উচ্চ ফলনশীল ধানের জাত মাটি থেকে বেশি পরিমাণে খাদ্যোপাদান গ্রহণ করে বিধায় সার প্রয়োগ অত্যাবশ্যক। তবে ধান চাষে উচ্চ ফলন নিশ্চিত করতে সঠিক সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ধানে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, জৈব সার ইত্যাদি ব্যবহার করা হয়। গোবর বা আবর্জনা পচা জাতীয় জৈব সার জমি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ব্যতীত সকল রাসায়নিক সার অর্থাৎ টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা প্রভৃতি জমিতে শেষ চাষ দেওয়ার আগে প্রয়োগ করে মাটিতে মিশিয়ে দিতে হবে। চারা রোপণ করার পর ইউরিয়া সার তিন কিস্তিতে ছিটিয়ে প্রয়োগ করতে হয়। ১ম কিস্তি চারা রোপণের ১৫ – ২০ দিন পর। ২য় কিস্তি ৩০ – ৩৫ দিন পর অর্থাৎ চারার গোছায় ৪ – ৫টি কুশি আসা অবস্থায় এবং শেষ কিস্তি ৪৫ – ৫০ দিন পর অর্থাৎ কাইচ থোড় আসার ৫ – ৭ দিন আগে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময় জমির আর্দ্রতা মাঝারি রাখা উচিত এবং প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে। সঠিক নিয়মে ও সময় মতো সার প্রয়োগ করলে ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ থাকে।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে ১নং চিত্রের ফসলটির সার প্রয়োগ-পদ্ধতি বর্ণনা কর।

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর-

Sylhet · 2025

উত্তর

নয়নকাজল হলো বেগুনের একটি জাতের নাম।

উত্তর

টমেটো চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি প্রয়োজন, কারণ এই মাটিতে পানি দ্রুত নিষ্কাশিত হয় এবং প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে। এতে শিকড় ভালোভাবে ছড়িয়ে পড়ে এবং প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন পায়। ফলে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে ও ফলন বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকে ১নং চিত্রের ফসলটি হলে ধান। নিচে ধান গাছে সার প্রয়োগ পদ্ধতি বর্ণনা করা হলো-ভালো ফলন পেতে হলে অবশ্যই জমিতে সার দিতে হবে। এছাড়া উচ্চ ফলনশীল ধানের জাত মাটি থেকে বেশি পরিমাণে খাদ্যোপাদান গ্রহণ করে বিধায় সার প্রয়োগ অত্যাবশ্যক। তবে ধান চাষে উচ্চ ফলন নিশ্চিত করতে সঠিক সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ধানে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, জৈব সার ইত্যাদি ব্যবহার করা হয়। গোবর বা আবর্জনা পচা জাতীয় জৈব সার জমি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ব্যতীত সকল রাসায়নিক সার অর্থাৎ টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা প্রভৃতি জমিতে শেষ চাষ দেওয়ার আগে প্রয়োগ করে মাটিতে মিশিয়ে দিতে হবে। চারা রোপণ করার পর ইউরিয়া সার তিন কিস্তিতে ছিটিয়ে প্রয়োগ করতে হয়। ১ম কিস্তি চারা রোপণের ১৫ – ২০ দিন পর। ২য় কিস্তি ৩০ – ৩৫ দিন পর অর্থাৎ চারার গোছায় ৪ – ৫টি কুশি আসা অবস্থায় এবং শেষ কিস্তি ৪৫ – ৫০ দিন পর অর্থাৎ কাইচ থোড় আসার ৫ – ৭ দিন আগে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময় জমির আর্দ্রতা মাঝারি রাখা উচিত এবং প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে। সঠিক নিয়মে ও সময় মতো সার প্রয়োগ করলে ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ থাকে।

উত্তর

চিত্র-১ ও চিত্র-২ এ যথাক্রমে, ধান ও গোলাপ ফুল প্রদর্শিত হয়েছে। আমি মনে করি ধানের তুলনায় গোলাপ ফুল চাষ করে অধিক লাভবান হওয়া যাবে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-ধান বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ফসল। এটি চাষে পুরো মৌসুম (৩ – ৪ মাস বা তার বেশি) অপেক্ষা করতে হয় এবং দামও বাজারের উপর নির্ভরশীল। যেখানে লাভ তুলনামূলক কম ও সময় বেশি লাগে। অন্যদিকে গোলাপ হলো উচ্চমূল্যের বাণিজ্যিক ফসল। গোলাপ চাষে কয়েক মাসের মধ্যেই ফুল বিক্রি করে টাকা আয় করা সম্ভব। গোলাপ গাছে বছরে একাধিকবার ফুল আসে এবং বিশেষ করে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, বিজয় দিবস, নববর্ষের মতো সময়গুলোতে গোলাপের দাম কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া কম জমিতেও তুলনামূলকভাবে বেশি আয় হয়। সর্বোপরি, ধান ও গোলাপের মধ্যে গোলাপ চাষ দ্রুত ও বেশি লাভজনক হবে।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।