চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে তুমি কোনটি চাষ করে লাভবান হবে বলে মনে কর তা যুক্তসহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১ ও চিত্র-২ এ যথাক্রমে, ধান ও গোলাপ ফুল প্রদর্শিত হয়েছে। আমি মনে করি ধানের তুলনায় গোলাপ ফুল চাষ করে অধিক লাভবান হওয়া যাবে। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-ধান বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ফসল। এটি চাষে পুরো মৌসুম (৩ – ৪ মাস বা তার বেশি) অপেক্ষা করতে হয় এবং দামও বাজারের উপর নির্ভরশীল। যেখানে লাভ তুলনামূলক কম ও সময় বেশি লাগে। অন্যদিকে গোলাপ হলো উচ্চমূল্যের বাণিজ্যিক ফসল। গোলাপ চাষে কয়েক মাসের মধ্যেই ফুল বিক্রি করে টাকা আয় করা সম্ভব। গোলাপ গাছে বছরে একাধিকবার ফুল আসে এবং বিশেষ করে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, বিজয় দিবস, নববর্ষের মতো সময়গুলোতে গোলাপের দাম কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া কম জমিতেও তুলনামূলকভাবে বেশি আয় হয়। সর্বোপরি, ধান ও গোলাপের মধ্যে গোলাপ চাষ দ্রুত ও বেশি লাভজনক হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে তুমি কোনটি চাষ করে লাভবান হবে বলে মনে কর…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর