আবেদ আলির ধানের বীজতলা তৈরির পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আবেদ আলি তার ৫ শতক জমিতে ১০টি বীজতলা তৈরি করতে পারবেন। কারণ, এক শতক জমিতে দুই খণ্ডের বীজতলা তৈরি করা যায়। নিচে তার ধানের বীজতলা তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো-ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে প্রতিটি বীজতলার আকার ১০ মিটার × ৪ মিটার জায়গার মধ্যে নালা বাদ দিয়ে ৯.৫ মিটার × ১.৫ মিটার হবে। বীজ তলার চারদিকে ২৫ সেমি জায়গা বাদ দিতে হবে এবং দুই খণ্ডের মাঝখানে ৫০ সেমি জায়গা নালার জন্য রাখতে হবে। বীজতলায় বীজ বোনার আগে বীজ জাগ দিতে হবে। এক শতক বীজতলার জন্য ৩ কেজি পরিমাণ বীজ জাগ দিয়ে অঙ্কুরিত করতে হবে। এরূপ অঙ্কুরিত বীজ বীজতলায় বুনতে হবে। চারার পরিচর্যা ও অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য দুই বেডের মাঝের জায়গা থেকে মাটি উঠিয়ে দুই বেডে সমানভাবে উঠিয়ে দিতে হবে। এতে বেডগুলো উঁচু হয়। এরপর প্রতি বর্গমিটার বেডে ৬০ ৮০ গ্রাম বীজ বেডের উপর সমানভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বেডের উপরের মাটি বাঁশ বা কাঠের চ্যাপ্টা লাঠি দিয়ে সমান করতে হবে। দুই বেডের মাঝে সৃষ্ট নালা সেচ, নিষ্কাশন ও সার বা ঔষধ প্রয়োগের জন্য খুবই দরকার হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আবেদ আলির ধানের বীজতলা তৈরির পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর