মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-১, ২ ও ৩ হলো যথাক্রমে হরীতকী, আমলকী ও বহেড়া। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদগুলোর ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে উল্লিখিত হরীতকী, আমলকী ও বহেড়া এমন তিনটি ভেষজ ফল, যেগুলো একত্রে "ত্রিফলা” নামে পরিচিত এবং আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হরীতকী ফল চূর্ণ করে সেবন করলে অশ্বরোগ, হাঁপানি, ক্ষত ও দন্তরোগ নিরাময়ে উপকার পাওয়া যায়। এটি বলবর্ধক, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারক ও বার্ধক্য রোধে সহায়ক। আমলকী ভিটামিন সি-তে ভরপুর একটি ফল, যা হজমশক্তি বৃদ্ধি, অজীর্ণতা দূরীকরণ, কাশি, চুল পড়া, রক্তশূন্যতা ও জন্ডিসের উপশমে ব্যবহৃত হয়। অন্যদিকে বহেড়া পেটের পীড়া, অশ্ব, জ্বর, গলার সমস্যা ও অজীর্ণতা নিরাময়ে কার্যকর। এর বীজ থেকে প্রাপ্ত তেল মাথা ঠান্ডা রাখে এবং চুল পড়া বন্ধ করে। এছাড়াও এই তিনটি ফলই পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন, সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে কার্যকর।সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে উদ্দীপকের উদ্ভিদগুলো এক অনন্য ভূমিকা পালন করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের ভূমিকা বিশ্লে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর