চিত্র-১ এর ক্ষেত্রে কোন ধরনের চারা রোপণ উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ আনারসের চারা দেখানো হয়েছে। আনারস গাছের বংশবিস্তার অঙ্গজ পদ্ধতিতে হয়ে থাকে। আনারস গাছে চার ধরনের চারা উৎপন্ন হয় যাদেরকে সাকার বা তেউড় বলা হয়। আনারসের সকল চারাই রোপণ উপযোগী তা নিচে ব্যাখ্যা করা হলো- ফলের মাথায় দু'ধরনের চারা উৎপন্ন হয়। ফলের মাথায় সোজাভাবে যে চারাটি উৎপন্ন হয় তাকে মুকুট চারা বলে। আর মুকুট চারার গোড়া থেকে যে চারা বের হয় তাকে স্কন্ধ চারা বা মুকুট স্লিপ বলে। গাছের গোড়া থেকে মাটি ভেদ করে যে চারা বের হয় তাকে গোড়ার কেকড়ি বা ছুঁয়ে চারা বলে। আনারস চাষের জন্য ছুঁয়ে চারা ও পার্শ্বচারা সবচেয়ে ভালো। এছাড়া মুকুট চারা ও স্কন্ধ চারা রোপণ করেও আনারস চাষ করা যায়। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আনারসের সকল চারাই রোপণ উপযোগী।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্র-১ এর ক্ষেত্রে কোন ধরনের চারা রোপণ উপযোগী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর