হারেজ মিয়া উদ্দীপকে উল্লিখিত পোকার সঠিক ব্যবস্থাপনা কীভাবে নিয়েছিলেন? বর্ণনা কর।
উত্তর: হারেজ মিয়ার পাট ক্ষেতে শুঁয়োযুক্ত পোকাটি হলো পাটের বিছা পোকা বা শুঁয়ো পোকা। হারেজ মিয়া পোকাটির সঠিক ব্যবস্থাপনা যেভাবে নিয়েছিলেন তা নিচে বর্ণনা করা হলো-১. পাটের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদাসহ পাতা তুলে ধ্বংস করতে হবে।২. আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে বের হওয়া কীড়াগুলো দলবদ্ধভাবে থাকে, তখন পোকাসহ পাতাটি তুলে পায়ে পিষে, গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে।৩. পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুত্তলিগুলো বের হয়ে আসে যা পোকাখাদক পাখি খেয়ে ফেলে।৪. বিছা পোকা যাতে আক্রান্ত, ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য আক্রান্ত ক্ষেতের চারদিকে প্রতিবন্ধক নালা তৈরি করে অল্প কেরোসিন মিশ্রিত পানি নালায় রাখতে হবে।৫. নির্ধারিত মাত্রায় রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে হবে।উপরিউক্ত পদ্ধতিসমূহ অবলম্বন করে হারেজ মিয়া পোকাটি দমন করেছিলেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
হারেজ মিয়া উদ্দীপকে উল্লিখিত পোকার সঠিক ব্যবস্থাপনা কীভাবে নিয়েছিলে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর