উদ্দীপকে প্রদর্শিত বাসস্থানটি তুমি কীভাবে তৈরি করবে? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত বাসস্থানটিতে সমন্বিত পদ্ধতিতে মাছ ও হাঁসের চাষ দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রদর্শিত বাসস্থানটি আমি যেভাবে তৈরি করব তা নিচে বর্ণনা করা হলো- ঘর নির্মাণের ক্ষেত্রে খরচ কমানোর জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত বাঁশ, কাঠ ও ছন দিয়ে একচালা বা দো-চালা ঘর তৈরি করা যায়। ঘরটি পাড় থেকে ১.২ থেকে ১.৫ মিটার (৪-৫ ফুট) ভিতরে পানির উপর হবে যেন শুকনো মৌসুমে পানি কমে গেলেও বিষ্ঠা ও উচ্ছিষ্ট খাদ্য মাটিতে না পড়ে পানিতে পড়ে। পানির উপরিভাগ থেকে ঘরের মেঝের দূরত্ব ০.৪৬ – ০.৬ মিটার (১.৫- ২ ফুট) এবং মেঝে থেকে ঘরের চালার উচ্চতা হবে ১.২ – ১.৫ মিটার (৪- ৫ ফুট)। ঘরের ভিতরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জন্য চালা ও ঘরের বেড়ার মাঝে জালের মতো বেড়া বা জাল দিয়ে ঘিরে দিতে হবে। ঘরের মেঝে বাঁশের পাতা দিয়ে তৈরি করা যেতে পারে। এক বাতা থেকে অন্য বাতার দূরত্ব হবে ১ সে. মি.। এতে করে হাঁসের বিষ্ঠা ও উচ্ছিষ্ট সরাসরি পানিতে পড়বে কিন্তু মুরগির পা বাতার ফাঁকে ঢুকে আঘাতপ্রাপ্ত হবে না। এভাবেই উপরোক্ত প্রক্রিয়ায় পুকুর প্রস্তুতি ও হাঁসের ঘর নির্মাণ করার মাধ্যমে হাঁস-মাছ সমন্বিত চাষ করব।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত বাসস্থানটি তুমি কীভাবে তৈরি করবে? বর্ণনা দাও।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর