ফুলের উৎপাদন সংক্রান্ত শিক্ষকের বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: ফুলের উৎপাদন সংক্রান্ত শিক্ষকের বক্তব্যটি নিচে মূল্যায়ন করা হলো- শিক্ষার্থী রিয়াজের পরিদর্শনকৃত গাছটির বাকলে কালো দাগ দেখা যাচ্ছে, যা রেডস্কেল পোকার আক্রমণে হয়ে থাকে। অপরদিকে, শিক্ষক দেখেন যে, কিছু গাছের পাতায় গোলাকার কালো রঙের দাগ পড়েছে, যা একটি ছত্রাকজনিত রোগ। উভয় ক্ষেত্রেই ফুলের উৎপাদন কমে যায়। সাধারণত গোলাপের নতুন ডালে বেশি ফুল হয়। তাই পুরাতন ও রোগাক্রান্ত ডাল থাকলে তা ছাঁটাই করা প্রয়োজন। পরিণত গাছের ডালপালা ছাঁটাই করে দিলে গাছের কাঠামো সুন্দর ও সুদৃঢ় হয় এবং ফুল উৎপাদন ভালো হয়। যেহেতু বাগানটিতে বেশকিছু ঝোপঝাড় ছিল তাই বলা যায়, বাগানটি ঠিকমতো নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ হতো না। এতে করে পোকার আক্রমণ পরিলক্ষিত হয় এবং একই সাথে গাছে ছত্রাকজনিত রোগ দেখা যায়। এসব কারণে ফুলের উৎপাদন কমে যাচ্ছে। সুতরাং ফুলের উৎপাদন সংক্রান্ত শিক্ষকের বক্তব্যটি যথার্থ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ফুলের উৎপাদন সংক্রান্ত শিক্ষকের বক্তব্যটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর