উদ্দীপকের ব্যক্তির নির্মিত আবাসনের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ কর। 8
উত্তর: গবাদিপশুর সুস্থভাবে বেঁচে থাকা এবং অধিক উৎপাদনের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা খুবই গুরুত্বপূর্ণ। গবাদিপশুর আরামদায়ক পরিবেশ নিশ্চিতে সাগর উপযুক্ত স্থান নির্বাচন করে পরিমাপমতো আবাসন তৈরি করেন। গবাদিপশুর জন্য নির্মিত বাসস্থান উঁচু ও বন্যামুক্ত এলাকায় করার ফলে বন্যার পানি আবাসনে প্রবেশ করতে পারবে না, ভালো যাতায়াত ব্যবস্থা থাকায় তিনি গাভীগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থাসহ অন্যান্য সকল ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে পারবেন। দুধ ও মাংস বাজারজাতকরণে -সুবিধা পাবেন, ফলে তার লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবাসন উঁচু ও বন্যামুক্ত এলাকায় হওয়ায় দ্রুত পানি নিষ্কাশিত হবে, ফলে পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হবে না এবং গাভীগুলো রোগাক্রান্ত হবে না। গোয়ালঘরে যাতে পর্যাপ্ত সূর্যালোক পড়ে সেদিকে খেয়াল রেখেই তিনি স্থান নির্বাচন করেন। ফলে গাভীগুলো রোগজীবাণু মুক্ত থাকবে। গাভীকে খাদ্য ও পানি সরবরাহ করা সহজ হবে। সাগর যেহেতু উপযুক্ত স্থান নির্বাচন করেন তাই তিনি তার গাভীগুলোর জন্য নির্মিত আবাসন থেকে উল্লিখিত সুবিধাগুলো পাবেন। যা তার আবাসনের ইতিবাচক দিক হিসেবে গণ্য হবে।তিনি ৩০টি গাভীর কথা চিন্তা করে খামারটি তৈরি করেছেন। অর্থাৎ যখন একাধিক গাভী উৎপাদন হবে তখন গাভীগুলোকে গাদাগাদি করে রাখতে হবে না। পর্যাপ্ত জায়গা থাকায় তিনি সুষম খাদ্য প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা সুষ্ঠুভাবে করতে পারবেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তির নির্মিত আবাসনের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ কর। 8
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর