উদ্দীপকে উল্লিখিত চারা দুটির মধ্যে চাষের জন্য কোনটি উত্তম বলে মনে কর? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত চারাগুলো হলো অসি চারা ও পানি চারা। এদের মধ্যে অসি চারা চাষের জন্য উত্তম। নিচে এ সম্পর্কে যুক্তি উপস্থাপন করা হলো-কলা চাষের জন্য অসি তেউড় উত্তম। অসি তেউড় বা চারার পাতা সরু, সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গোড়ার দিক মোটা এবং ক্রমশ উপরের দিক সরু হতে থাকে। অন্যদিকে পানি তেউড় বা চারা দুর্বল। কলাচাষের জন্য এই চারা উপযুক্ত নয়। এতে ফল আসতেও কিছু বেশি সময় লাগে। উপর্যুক্ত আলোচনা হতে এটা বুঝা যাচ্ছে যে, অসি চারার উৎপাদন ক্ষমতা বেশি হওয়ায় এ চারা থেকে কলা চাষে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব। তাই এ চারা চাষের জন্য উত্তম।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চারা দুটির মধ্যে চাষের জন্য কোনটি উত্তম বলে মনে ক…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর