ফসল উৎপাদনে চিত্রে প্রদর্শিত পোকাগুলোর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: প্রদর্শিত চিত্র: ১ হচ্ছে মাজরা পোকার মথ, চিত্র: ২ হচ্ছে উরচুঙ্গা এবং চিত্র: ৩ হচ্ছে গান্ধি পোকা। ফসল উৎপাদনে এ পোকাগুলোর প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-মাজরা পোকা : ধান গাছের মাঝডগা ও শীষের ক্ষতি করে, কুশি অবস্থায় আক্রমণ করলে মাঝ ডগা সাদা হয়ে যায়, ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়।উরচুঙ্গা : জমিতে গর্ত করে দিনের বেলায় গর্তে বাস করে এবং সন্ধ্যা বেলায় গর্ত থেকে বের হয়ে চারা পাটগাছের গোড়া কেটে গর্তে নিয়ে যায়। এতে পাট ক্ষেত মাঝে মাঝে গাছশূন্য হয়ে যায়। পূর্ণ বয়স্ক পোকা গাছের শিকড় ও কাণ্ডের গোড়ার অংশ খায়।গান্ধি পোকা : গান্ধি পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে থাকে।অতএব, চিত্রে প্রদর্শিত পোকাগুলো ধান ও পাট গাছের জীবনকালের বিভিন্ন স্তরে আক্রমণ করে। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গাছের অনেক ক্ষতি হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ফসল উৎপাদনে চিত্রে প্রদর্শিত পোকাগুলোর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর