আয়ের উৎস হিসেবে উল্লিখিত চিত্রের কার্যক্রমের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন কার্যক্রম পরিচালনা তথা একটি সমন্বিত পারিবারিক কৃষি খামার দেখানো হয়েছে। সমন্বিত পারিবারিক কৃষি খামার বাড়ির আশপাশে খালি জায়গা, উঁচু ভিটা, মাঝারি নিচু জমিতে করা যায়। পরিবারের সদস্যদের পরিচর্যায় এখানে সারা বছর কোনো না কোনো শাকসবজি চাষ করা যায়। উৎপাদিত শাকসবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব। শাকসবজি উৎপাদনের পাশাপাশি এ ধরনের খামারে হাঁস, মুরগি ও মাছের চাষও করা হয়। এসব খামার থেকে প্রাপ্ত ডিম, মাংস, মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। একই সাথে এখানে গবাদিপশুর খামারও থাকে যা আমাদের দেশের সর্বত্রই পারিবারিক খামারে দেখা যায়। এতে গাভীর সংখ্যা ২-৫টি পর্যন্ত হয়। এসব গাভী থেকে প্রাপ্ত দুধ বিক্রি করে নগদ অর্থ উপার্জন সম্ভব হয়। সুতরাং, সমন্বিত পারিবারিক কৃষি খামার পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় আয় বৃদ্ধি করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আয়ের উৎস হিসেবে উল্লিখিত চিত্রের কার্যক্রমের বর্ণনা দাও।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর