ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে চিত্রে উল্লিখিত কার্যক্রম যথেষ্ট সহায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে উল্লিখিত কার্যক্রমটি হলো পারিবারিক কৃষি খামারের একটি সমন্বিত রূপ, অর্থাৎ সমন্বিত কৃষি খামার। ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে এ ধরনের খামারের ভূমিকা নিচে বর্ণনা করা হলো-বাংলাদেশের বেশিরভাগ কৃষকই দরিদ্র। তাদের অনেকের আবার নিজস্ব কোনো জমি নেই। অন্যের জমিতে কাজ করে তারা কোনোভাবে সংসার চালায়। সম্পদ বলতে তাদের আছে শুধু ভিটেমাটি। এ ভিটেতে থাকে একটি ঘর, অনেকক্ষেত্রে সাথে একটি পুকুর। দরিদ্র এ কৃষককুলের অনেকেই জানেনা কীভাবে তাদের অবস্থার উন্নতি করা সম্ভব। তাদের জন্য সমন্বিত চাষাবাদ একটি কার্যকর উদ্যোগ হতে পারে। এ চাষাবাদ পদ্ধতিতে কৃষকরা সমন্বিত পদ্ধতিতে চাষ করে তাদের পুকুর ও এর আশপাশের খালি জায়গায় মাছ, মুরগি, হাঁস, গবাদিপশু, ফলের গাছ ও শাকসবজির আবাদ করতে পারবে। এ ধরনের আবাদে খরচও খুব বেশি লাগে না। কারণ একটি ফসল অপরটির খাদ্য হিসেবে ব্যবহার হয়। যেমন- হাঁস-মুরগির উচ্ছিষ্ট খাদ্য মাছের খাদ্য হিসেবে, পুকুরের তলার অতিরিক্ত খাদ্য শাক-সবজি চাষে, ফলমূল ও শাক-সবজির ঝরা পাতা কম্পোস্ট সার হিসেবে পুকুরে ব্যবহার করা যায়।উপরের বর্ণনার আলোকে বলা যায়, ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে চিত্রে উল্লেখিত কার্যক্রম যথেষ্ট সহায়ক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে চিত্রে উল্লিখিত কার্যক্রম যথেষ্ট…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর