চিত্র-২ এর ব্যবহার বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ দ্বারা বেতকে নির্দেশ করা হয়েছে। বেতের শিল্প গুণের জন্যই বেত সবার নিকট সুপরিচিত। আকর্ষণীয় ও আভিজাত্যবহনকারী শিল্পদ্রব্য হিসেবে বেতের ব্যবহার ব্যাপক। নিচে এর ব্যবহার বর্ণনা করা হলো- i. হালকা নির্মাণশিল্প: বেতের হালকা নির্মাণশিল্প বলতে বোঝায় মোটা বেতের আসবাবপত্র যা হালকা ভার বহন করতে পারে। হালকা নির্মাণশিল্পের প্রধান উদাহরণ হলো সোফাসেট, চেয়ার, খাট, টেবিল ইত্যাদি। এই শিল্পে যে বেত ব্যবহার করা হয় তা অপেক্ষাকৃত মোটা এবং পরিমাণে বেশি হয়। ii . বুনন শিল্প: বুননশিল্পে সরু ও নমনীয় বেত ব্যবহার করা হয়। এসব বেত চেরাই করে আরও সরু ফালি পাওয়া যায় যাকে বেতি বলা হয়। বাঁধাই ও বুনন কাজে এই বেতি ব্যবহার করা হয়। বুনন শিল্পের জন্য বান্দরিবেত ও জালিবেত ব্যবহার করা হয়। iii . ক্ষুদ্র হস্তশিল্প: বেতশিল্পের পুরোটাই হস্তশিল্প। সেটা ছোটো বা বড়ো যাই হোক না কেন। নির্মাণশিল্প ও বুননশিল্পের অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ ব্যবহার করে সৌন্দর্যবর্ধক যেসব দ্রব্য ব্যবহার করা হয় তাই বেতের ক্ষুদ্র শিল্প। যেমন- খেলনা, কলমদানি, মোড়া ইত্যাদি। iv. মিশ্রশিল্প: বেতের সাথে বাঁশ, কাঠ, প্লাস্টিক, নাইলন, স্টিল ইত্যাদি মিশিয়ে যেসব দ্রব্য তৈরি করা হয় তাকে বেতের মিশ্রশিল্প বলে। এই শিল্পে মোটা বেতের অভাব হলে এর পরিবর্তে কাঠ, বাঁশ ইত্যাদি ব্যবহার করা হয়। আর সরু বেতের অভাব হলে নাইলন বা প্লাস্টিকের বেতি ব্যবহার করা হয়। যেমন- দোলনা, মোরা, সেলফ, ফুলদানি ইত্যাদি।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্র-২ এর ব্যবহার বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর