স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে- মূল্যায়ন কর।
উত্তর: গবাদিপশুর খামার পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত পালন বলতে কতকগুলো বিশেষ স্বাস্থ্যগতবিধি ব্যবস্থাকে বুঝায়। যেমন-১. বাসস্থান নির্মাণে আলো-বাতাসের ব্যবস্থা ও দুর্যোগ নিবারণ করা।.২. খাদ্য ও পানির পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।৩. পচা, বাসি ও ময়লাযুক্ত খাদ্য ও পানি পরিহার করা ও সর্বদা তাজা খাদ্য ও পানি সরবরাহ করা।৪. প্রজনন ও প্রসবে নির্জীবাণু পদ্ধতি অবলম্বন করা।৫. দ্রুত মলমূত্র নিষ্কাশন করা।৬. অসুস্থ গাভীর পৃথকীকরণ ও মৃত গাভীর সৎকার করা।৭. নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা ও সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা প্রয়োগ করা ইত্যাদি।খামার পরিচালনায় উপরে বর্ণিত স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করা জরুরি, তা-না হলে খামারে নানা ধরনের রোগ-ব্যাধির আক্রমণ ঘটে পশু মারা যাবে এবং খামার অলাভজনক হবে।স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার সাথে সাথে মানসম্মত খাদ্য নিয়মিত ও পরিমিত পরিমাণে প্রদান করাও জরুরি। কারণ গাভীর শারীরিক 'বিকাশ ও দুধ উৎপাদনে মানসম্মত খাদ্য অবশ্য প্রয়োজন। সঠিক খাদ্য সঠিক পরিমাণে প্রদান না করা গেলে গাভীগুলো অপুষ্টিতে ভুগবে এবং দুধ উৎপাদন কমে যাবে। পরিণামে খামার অলাভজনক হবে।সুতরাং উপরের বর্ণনার আলোকে বলা- যায় স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহায্য করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান খামারটিকে লাভজনক হতে সাহা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর