দাদুর উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দাদুর উক্তিটি ছিল 'হরীতকীর মতো আরো গাছপালা ও লতাপাতা গ্রামের মানুষের চিকিৎসা সেবার এক বিরাট ভূমিকা রেখে চলেছে। নিচে এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো-চিকিৎসায় ব্যবহৃত ঔষধি উদ্ভিদ প্রায় সবজায়গাই পাওয়া যায় ফলে এ চিকিৎসা সহজলভ্য এবং সস্তা। অন্যান্য চিকিৎসায় কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কিন্তু এ চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। তাই ভেষজ উদ্ভিদের মাধ্যমে চিকিৎসা খুবই জনপ্রিয়। ভেষজ উদ্ভিদের রোগ নিরাময় কার্যকারিতা অত্যধিক। আধুনিক চিকিৎসার চেয়েও ভেষজ চিকিৎসার কার্যকারিতা বেশি। ভেষজ চিকিৎসার খরচ অনেক কম লাগে এবং গ্রামের সর্বত্রই পাওয়া যায় বলে গ্রামীণ মানুষের জন্য ভেষজ গাছপালাই মহৌষধ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে আয়ুর্বেদী ও ইউনানী চিকিৎসা ব্যবস্থা এ ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল। ভেষজ উদ্ভিদ হতে ঔষধ তৈরি করতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না বলে স্থানীয়ভাবে ঔষধ পাওয়া যায়। সহজলভ্য, সস্তা ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ভেষজ চিকিৎসা সব ধরনের মানুষের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে। এসব কারণে ভেষজ উদ্ভিদের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।সুতরাং, দাদুর উক্তিটি যথার্থ ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
দাদুর উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর