কৃষি কর্মকর্তা তাকে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কৃষি কর্মকর্তা সুমন্ত বাবুকে বিছাপোকা দমন করার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকতে পারেন। নিচে বিছাপোকার দমনপদ্ধতি বিশ্লেষণ করা হলো:১. পাটের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদাসহ পাতা তুলে ধ্বংস করতে হবে।২. আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে বের হওয়া কীড়াগুলো দলবদ্ধভাবে থাকে, তখন পোকাসহ পাতাটি তুলে পায়ে পিষে, গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে।৩. পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুত্তলিগুলো বের হয়ে আসে যা পোকাখাদক পাখি খেয়ে ফেলে।৪. বিছা পোকা যাতে আক্রান্ত ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য আক্রান্ত ক্ষেতের চারদিকে প্রতিবন্ধক নালা তৈরি করে অল্প কেরোসিন মিশ্রিত পানি নালায় রাখতে হবে।৫. নির্ধারিত মাত্রায় রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে হবে। উপরোক্ত পদ্ধতিসমূহ অবলম্বন করে চিত্রে প্রদর্শিত পোকাটি দমন করা যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কৃষি কর্মকর্তা তাকে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন? তোমার উত্তর…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর