দিন দিন ভেষজ উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশ এক সময় ঔষধি উদ্ভিদে সমৃদ্ধ ছিল। মাঠ-ঘাট, পথ-প্রান্তর, বন-জঙ্গল সর্বত্র অসংখ্য ঔষধি উদ্ভিদে ভরপুর ছিল। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং ভূমির বহুবিধ ব্যবহারের ফলে প্রাকৃতিক বনভূমি কমে গেছে, যা ছিল এসব উদ্ভিদের প্রধান আবাসস্থল। ঔষধি উদ্ভিদের প্রধান আবাসস্থল প্রাকৃতিক উৎস বনভূমি কমে যাওয়ায় ঐসব মূল্যবান বৃক্ষ সম্পদ হ্রাস পেয়েছে। এছাড়াও অজ্ঞতা, অবহেলা এবং অযত্নের কারণে অনেক ভেষজ উদ্ভিদ আর সঠিকভাবে পরিচর্যা পাচ্ছে না। এর ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এবং অন্যান্য * উদ্ভিদও হুমকির মুখে পড়েছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
দিন দিন ভেষজ উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর