শেয়ারFacebookWhatsApp

"আরামদায়ক পরিবেশ তৈরি করতে ভালো আবাসনের বিকল্প নাই" -ব্যাখ্যা কর।

উত্তর: ভালো আবাসন না হলে খামার লাভজনক করা যায় না। পশুর আবাসন মূলধন ও পশুর সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। ভালো আবাসন পশুর জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে, খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে, বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা করে। ভালো আবাসনে পশুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা যায়, যা তাদের জন্য আরামদায়ক। এজন্য বলা হয়, আরামদায়ক পরিবেশ তৈরি করতে ভালো আবাসনের বিকল্প নাই।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

"আরামদায়ক পরিবেশ তৈরি করতে ভালো আবাসনের বিকল্প নাই" -ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাগর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি উপযুক্ত স্থান নির্বাচন করে ৩০টি গাভীর জন্য পরিমাপমত আবাসন তৈরি করেন। প্রথমে তিনি ৫টি বকনা ক্রয় করে থাকেন যাদের বয়স ছিল ১.৫ থেকে ২ বছর। বর্তমানে তার সব কয়টা বকনা গাভীতে পরিণত হয়েছে। তার গাভীগুলোর দুধ উৎপাদন ক্ষমতা গড়ে ৭ লিটার। তার গাভীগুলোকে নিয়মিত সুষম খাদ্য সরবরাহসহ অন্যান্য সকল পরিচর্যা করে যাচ্ছেন।

Rajshahi · 2024

উত্তর

সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয়দানের জন্য যে ঘর নির্মাণ করা হয় তাকে গৃহপালিত পশুর আবাসন বলে।

উত্তর

ভালো আবাসন না হলে খামার লাভজনক করা যায় না। পশুর আবাসন মূলধন ও পশুর সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। ভালো আবাসন পশুর জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে, খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে, বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা করে। ভালো আবাসনে পশুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা যায়, যা তাদের জন্য আরামদায়ক। এজন্য বলা হয়, আরামদায়ক পরিবেশ তৈরি করতে ভালো আবাসনের বিকল্প নাই।

উত্তর

উদ্দীপকের গাভীগুলোর জন্য প্রয়োজনীয় দানাদার খাদ্যের পরিমাণ নিচে নির্ণয় করা হলো- আমরা জানি, একটি গাভীর জন্য প্রতিদিন ১.৫ কেজি এবং প্রতি ১ লিটার দুধ উৎপাদনের জন্য গাভীকে খড়' ও সবুজ ঘাসের সাথে প্রতিদিন ০.৫ কেজি দানাদার খাদ্য দিতে হয়। উদ্দীপকে সাগরের খামারে ৫টি বকনা গাভীতে পরিণত হয়েছে। গাভীগুলো প্রতিদিন গড়ে ৭ লিটার দুধ দেয়। সুতরাং ১টি গাভীর জন্য প্রতিদিন দানাদার খাদ্য প্রয়োজন হবে- ১.৫ + (৭ × ০.৫) = ৫ কেজি অতএব, ৫টি গাভীর জন্য প্রতিদিন দানাদার খাদ্য প্রয়োজন হবে- ৫ × ৫ কেজি = ২৫ কেজি সুতরাং, সাগর মিয়ার খামারে প্রতিদিন দানাদার খাদ্য প্রয়োজন হবে ২৫ কেজি।

উত্তর

গবাদিপশুর সুস্থভাবে বেঁচে থাকা এবং অধিক উৎপাদনের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা খুবই গুরুত্বপূর্ণ। গবাদিপশুর আরামদায়ক পরিবেশ নিশ্চিতে সাগর উপযুক্ত স্থান নির্বাচন করে পরিমাপমতো আবাসন তৈরি করেন। গবাদিপশুর জন্য নির্মিত বাসস্থান উঁচু ও বন্যামুক্ত এলাকায় করার ফলে বন্যার পানি আবাসনে প্রবেশ করতে পারবে না, ভালো যাতায়াত ব্যবস্থা থাকায় তিনি গাভীগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থাসহ অন্যান্য সকল ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে পারবেন। দুধ ও মাংস বাজারজাতকরণে -সুবিধা পাবেন, ফলে তার লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবাসন উঁচু ও বন্যামুক্ত এলাকায় হওয়ায় দ্রুত পানি নিষ্কাশিত হবে, ফলে পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হবে না এবং গাভীগুলো রোগাক্রান্ত হবে না। গোয়ালঘরে যাতে পর্যাপ্ত সূর্যালোক পড়ে সেদিকে খেয়াল রেখেই তিনি স্থান নির্বাচন করেন। ফলে গাভীগুলো রোগজীবাণু মুক্ত থাকবে। গাভীকে খাদ্য ও পানি সরবরাহ করা সহজ হবে। সাগর যেহেতু উপযুক্ত স্থান নির্বাচন করেন তাই তিনি তার গাভীগুলোর জন্য নির্মিত আবাসন থেকে উল্লিখিত সুবিধাগুলো পাবেন। যা তার আবাসনের ইতিবাচক দিক হিসেবে গণ্য হবে।তিনি ৩০টি গাভীর কথা চিন্তা করে খামারটি তৈরি করেছেন। অর্থাৎ যখন একাধিক গাভী উৎপাদন হবে তখন গাভীগুলোকে গাদাগাদি করে রাখতে হবে না। পর্যাপ্ত জায়গা থাকায় তিনি সুষম খাদ্য প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা সুষ্ঠুভাবে করতে পারবেন।
SSCকৃষিশিক্ষাRajshahi 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।