কলার কাঙ্ক্ষিত ফলন পেতে করণীয় বিষয়গুলো নিচে বিশ্লেষণ করা হলো:১. সেচ ও নিকাশ: কলার জমিতে আর্দ্রতা না থাকলে সেচের ব্যবস্থাকরতে হবে। শুষ্ক মৌসুমে ১৫-২০ দিন পর পর সেচ দেওয়া দরকার। বর্ষাকালে অতিরিক্ত পানি নিকাশের জন্য প্রয়োজনীয় নালা কেটে দিতে হবে। কারণ কলাগাছ জলাবদ্ধতা সহ্য করতে পারেনা।১২. অতিরিক্ত চারা কাটা: ফুল বা মোচা আসার পূর্ব পর্যন্ত গাছেরগোড়ায় যে তেউড় জন্মাবে তা কেটে ফেলতে হবে। মোচা আসার পর গাছ প্রতি ১টি তেউড় রাখা ভালো।৩.খুঁটি দেওয়া: কলাগাছে ছড়া আসার পর বাতাসে গাছ ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে বাঁশ বা গাছের ডাল দিয়ে খুঁটি বেঁধে দিতে হবে।৪. পোকামাকড় ব্যবস্থাপনা: কলাগাছ ফল ও পাতার বিটল পোকা, রাইজমউইভিল, থ্রিপস এসব পোকা দ্বারা আক্রান্ত হতে পারে। ডায়াজিনন ৬০ ইসি পানির সাথে মিশিয়ে স্প্রে করে এ পোকা দমন করা যায়।৫. রোগ ব্যবস্থাপনা: কলা চাষের সময় প্রধানত তিনটি রোগের আক্রমণ দেখা যায়। যথা- পানামা রোগ, সিগাটোগা, গুচ্ছমাথা রোগ। যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে গাছকে রোগমুক্ত রাখতে হবে।উপরিউক্ত পরিচর্যাগুলো নিশ্চিত করতে পারলে কলার কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে।