পরিমিত পরিমাণে সবজি খাওয়া অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি থাকে। এছাড়া আমিষ, ক্যালরি ও খনিজ পদার্থের উৎস হিসেবেও শাকসবজি গুরুত্বপূর্ণ। শাকসবজি ভেষজ গুণাগুণসম্পন্ন। শসা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। রসুন বাত রোগ উপশমে সহায়তা করে। তাই সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত ও পরিমিত পরিমাণে সবজি খাওয়া অপরিহার্য।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
পরিমিত পরিমাণে সবজি খাওয়া অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর