উদ্দীপক চিত্রের ফলটি হলো আনারস। বাংলাদেশের প্রেক্ষাপটে আনারস ফসলটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব অনেক।
বাংলাদেশে প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক আনারসের চাষ হয়। ঢাকা, নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর জেলাতেও প্রচুর আনারস জন্মে। তবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত খাবার (জুস, জ্যাম, জেলি ইত্যাদি) তৈরির কাজে ব্যবহৃত হওয়ার কারণে পৃথিবীর সর্বত্রই আনারসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাণিজ্যিক ফল হিসাবেও আন্তর্জাতিক বাজারে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল। বর্তমানে বাংলাদেশে এটি একটি অর্থকরী ফসল। আনারস রপ্তানিপণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে বিশেষ অবদান রাখছে।
তাই উপরের আলোচনা থেকে আনারসের গুরুত্ব বিবেচনায় বলা যায় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের ফসলটি অর্থাৎ আনারসের গুরুত্ব অপরিসীম।