পরবর্তী বছর হারাধন সরকারের আনারস চাষে লাভবান হওয়ার সম্ভাবনা অধিক।
বাংলাদেশে প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক আনারসের চাষ হয়। ঢাকা, নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর জেলাতেও প্রচুর আনারস জন্মে। তবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত খাবার (জুস, জ্যাম, জেলি ইত্যাদি) তৈরির কাজে ব্যবহৃত হওয়ার কারণে পৃথিবীর সর্বত্রই আনারসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাণিজ্যিক ফল হিসেবেও আন্তর্জাতিক বাজারে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল। বর্তমানে বালাদেশে এটি একটি অর্থকরী ফসল। আনারস রপ্তানিপণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে বিশেষ অবদান রাখছে।
তাই উপরে বর্ণিত আনারসের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বলা যায় যে, উদ্দীপকের হারাধন সরকারের আনারস চাষে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।