কীভাবে পাটের আঁশ ছাড়ানো হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পাট পচার পর আঁশ সংগ্রহের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আঁশ ছাড়ানো ও পরিষ্কারকরণ। পাট পচার পর গাছ থেকে দুইভাবে আঁশ ছাড়ানো যায়। যথা- ১. পানি থেকে প্রতিটি আঁটি উঠিয়ে এবং শুকনো জায়গায় বসে প্রতিটি গাছ থেকে আলাদাভাবে আঁশ ছাড়িয়ে নেওয়ার পর কতগুলো পাট গাছের আঁশ একত্রে করে ধুয়ে নেওয়া হয়। ২. হাঁটু বা কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে পাটের আঁটির গোড়ায় কাঠ বা বাঁশের মুগুর দ্বারা পিটানো হয়। পরে গোড়ার অংশ হাতে প্যাঁচিয়ে নিয়ে পানির উপর সমান্তরালভাবে সামনে পিছনে ঠেলা দিলেই অগ্রভাগের পাটকাঠি বের হয়ে যায়। পরবর্তীতে আঁশগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আঁটি বেঁধে রাখা হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কীভাবে পাটের আঁশ ছাড়ানো হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর