রত্নার শিশু পরিচালনার ক্ষেত্রে কোন নীতিটির অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো।
উত্তর: রত্নার শিশু পরিচালনার ক্ষেত্রে 'শিশুকে শাস্তি না দেওয়া' নীতিটির অভাব রয়েছে। শিশু পরিচালনার উল্লেখযোগ্য কয়েকটি নীতির মধ্যে শিশুকে শাস্তি না দেওয়া অন্যতম একটি নীতি। শিশুর কাজের জন্য শাস্তি দিলে তা শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। শাস্তি দুই ধরনের হয়- শারীরিক শাস্তি ও মানসিক শাস্তি। শারীরিকভাবে আঘাত করা, মারা, খেতে না দেওয়া ইত্যাদি শারীরিক শাস্তি। মানসিক শাস্তি হলো- শিশুকে নিয়ে খারাপ মন্তব্য করা, বকাবকি করা, দোষারোপ করা, মনোযোগ না দেওয়া, লজ্জা দেওয়া, ঘরে বন্দি করে রাখা ইত্যাদি। শিশুকে যে কোনো ধরনের শাস্তি দেওয়া হোক না কেন তা শিশুর আত্মবিশ্বাস কমায়, শিশু ভীত এবং লাজুক হয়ে বেড়ে উঠে। অনেক সময় বোঝাই যায় না যে, শিশুর প্রতি যে আচরণটি করা হচ্ছে, সেটা তার জন্য মানসিক শাস্তিস্বরূপ কি না। মানসিক শাস্তিতে শিশুর পরবর্তী জীবনেও খারাপ প্রভাব পড়ে। শিশুর কোনো আচরণ সংশোধনের প্রয়োজন হলে ওই নির্দিষ্ট আচরণ সম্পর্কে তাকে সতর্ক করতে হবে। আচরণটি কেন খারাপ, ওই আচরণের খারাপ ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। শিশুকে যে কোনো ধরনের শাস্তি দেওয়া হোক না কেন তা শিশুর আত্মবিশ্বাস কমায়, শিশু ভীত এবং লাজুক হয়ে বেড়ে উঠে। উদ্দীপকে রত্নার তিন বছরের মেয়ে মাহি খুবই চঞ্চল। সারাদিন ছোটাছুটি করে, স্থির হয়ে বসে না। রত্না তাকে দুষ্টামির জন্য প্রায়ই ধমক দেন, বকাবকি করেন। অনেক সময় মাহি মায়ের ভয়ে চুপ করে থাকে। এতে শিশুর আচরণে নেতিবাচক প্রভাব পড়ে। তাই বলা যায়, রত্নার শিশু পরিচালনার ক্ষেত্রে শিশুকে শাস্তি না দেওয়া নীতিটির অভাব রয়েছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
রত্নার শিশু পরিচালনার ক্ষেত্রে কোন নীতিটির অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর