উদ্দীপকে উল্লিখিত শিশুটির সুষ্ঠু বিকাশে সালমা ও ইমরানের ভূমিকাটি কি পর্যাপ্ত? সপক্ষে মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত শিশুটির সুষ্ঠু বিকাশে সালমা ও ইমরানের ভূমিকা পর্যাপ্ত। সালমা ও ইমরান সারাদিন অফিস করে এসে বাসায় তাদের সন্তানকে নিজ হাতে খাওয়ায়। ইমরান যতক্ষণ বাসায় থাকে বাচ্চার সাথে খেলা করে। রাতের বেলা তারা বাচ্চাকে নিজেদের কাছে নিয়ে ঘুমায়। এতে করে শিশুর সাথে বাবা-মায়ের সম্পর্ক আরও ভালো হয় যা শিশুর সুষ্ঠু বিকাশে ভূমিকা রাখে। জন্মের পর অন্যান্য চাহিদার সাথে বাবা-মায়ের পর্যাপ্ত সময় দেয়া সুষ্ঠু বিকাশের জন্য একান্ত প্রয়োজন। জীবনের প্রথম বছরগুলোতে শিশুকে বেশি সময় কাছে রাখা, শারীরিক সংস্পর্শ, শিশুকে আদর-স্নেহ করা ইত্যাদি বিষয় শিশুর সাথে মা-বাবার বন্ধনকে দৃঢ় করে। রাতে শিশুর আশেপাশে মা-বাবার উপস্থিতি তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে। ফলে শিশু সুষ্ঠু সঠিকভাবে বেড়ে ওঠে। সুতরাং, উদ্দীপকের শিশুর সুষ্ঠু বিকাশের জন্য সালমা ও ইমরানের ভূমিকাটি পর্যাপ্ত।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিশুটির সুষ্ঠু বিকাশে সালমা ও ইমরানের ভূমিকাটি কি…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর