রুমার সন্তানদের নিজের কাছে নিয়ে ঘুমানোর কোনো প্রয়োজনীয়তা আছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, রুমার সন্তানদের নিজের কাছে নিয়ে ঘুমানোর প্রয়োজনীয়তা আছে। দিনের বেলার মতো রাতেও শিশুর বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে হয়। রাতে মা-বাবা শিশুকে ঘুম পাড়িয়ে দেওয়া এই চাহিদাগুলোর মধ্যে অন্যতম। জীবনের প্রথম কয়েকটি বছর শিশুকে কাছে নিয়ে ঘুমানো জরুরি। এতে মা রাতে শিশুর চাহিদা ভালোভাবে বুঝতে পারেন এবং মায়ের দুধ খাওয়ানো সহজ হয়। এছাড়া রাতে শিশুর আশপাশে মা-বাবার উপস্থিতি শিশুর জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে। বিছানায় যাওয়ার আগে প্রত্যেক শিশু মা-বাবাকে কাছে পেতে চায়। স্কুলে যাওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত এটা খুবই সাধারণ ঘটনা। কখনো বড় শিশুরাও তাদের সারাদিনের কর্মকান্ড ঘুমানোর আগে মা-বাবাকে বলতে পছন্দ করে। তাই শিশুকে কাছে নিয়ে ঘুমানো গুরুত্বপূর্ণ। উদ্দীপকে ২ এবং ৬ বছরের সন্তানদের নিয়ে রুমা ও শাহেদের সংসার। রুমা তার সন্তানদের রাতে নিজের কাছে নিয়ে ঘুমাতে পছন্দ করে। যা শিশুর বিকাশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
রুমার সন্তানদের নিজের কাছে নিয়ে ঘুমানোর কোনো প্রয়োজনীয়তা আছে কি? বি…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর