মীমের স্কুলে না যাওয়া পারিবারিক বিপর্যয়ের কোন কারণটিকে নির্দেশ করে- ব্যাখ্যা করো।
উত্তর: মীমের স্কুলে না যাওয়া পারিবারিক বিপর্যয়ের পরিবারে ভাঙন কারণটিকে নির্দেশ করে। স্বামী-স্ত্রীর মতের অমিল, পরস্পরের সমঝোতার অভাব, দ্বিতীয় বিয়ে ইত্যাদি পারিবারিক ভাঙনের অন্যতম কারণ। বেশির ভাগ ক্ষেত্রে সন্তানেরা ছোট অবস্থায় পারিবারে ভাঙনের আশঙ্কা বেশি থাকে। মা-বাবার বিবাহ বিচ্ছেদ বা পৃথকভাবে অবস্থানে ছেলে-মেয়েদের মনে হতাশা, দ্বন্দ্ব, পড়াশোনায় মনোযোগের অভাব প্রভৃতি মানসিক সমস্যা দেখা দেয়। পরিবারে ছোট শিশু থাকলে তাকে যদি বাবার কাছে থাকতে হয় তবে মায়ের স্নেহবঞ্চিত হয়ে তার বিকাশে মারাত্মক প্রভাব পড়ে। একটু বড় শিশুদের ক্ষেত্রে পরিবারের ভাঙনে তারা হীনম্নন্যতায় ভোগে। স্কুলগামী শিশুরা বন্ধুবান্ধবদের বিরূপ মন্তব্যে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময়ে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্য সন্তানেরা কোথাও বের হতে চায় না, সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়, তারা অন্তর্মুখী হয়। তাদের মনের কষ্ট অনেক সময় শারীরিক কষ্টে রূপ নিতে পারে। যেমন- মাথাব্যথা, খাবারে অনীহা, ঘুমের ব্যঘাত ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, ১২ বছর বয়সী মীম মায়ের সাথে থাকে। মা তাকে স্কুলে নিয়ে যায়। স্কুলের বন্ধুদের সাথে মীম মাকে নিয়েই গল্প করে। একদিন বন্ধুরা তাকে প্রশ্ন করে, তুমি তো প্রতিদিন মায়ের গল্প করো। তোমার বাবার কথা কিছু বলনা কেন? বন্ধুদের প্রশ্নের উত্তর না দিতে পেরে মীম চুপ করে থাকে। ফলে মীমের স্কুলে যাওয়ার আগ্রহ কমে যায়। তাই বলা যায়, মীমের স্কুলে না যাওয়া পারিবারিক বিপর্যয়ের পরিবারে ভাঙন কারণের সাথে মিল রয়েছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
মীমের স্কুলে না যাওয়া পারিবারিক বিপর্যয়ের কোন কারণটিকে নির্দেশ করে-…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর