মীমের মা শিশু পরিচালনার কোন নীতি অনুসরণ করছে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: মীমের মা শিশু পরিচালনার 'শিশুকে প্রশংসা করা' নীতি অনুসরণ করছে বলে আমি মনে করি। প্রশংসা শিশু পরিচালনার এমন এক নীতি, যা শিশুদের ক্ষমতাকে বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়। কীভাবে অন্যদের প্রশংসা করতে হয় তা শেখায়। শিশুর কাজের ভালো দিকগুলো যদি তুলে ধরা হয় তবে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজ সম্পর্কে তার ভালো ধারণা হয়। সে বুঝতে পারে, সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। শিশুর মধ্যে ভালো গুণাবলি খুঁজে তার জন্য তাকে প্রশংসা করতে হবে। এই প্রশংসা তার কাজের সাথে সম্পর্কিত হতে হবে। প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো ভালো গুণ বা আচরণ পাওয়া যায়। এই ভালো গুণ বা আচরণকে প্রশংসা করা হলে শিশু ভালো কাজগুলো বারবার করে। সে বুঝতে পারে, কী কী পারে এবং তার মধ্যে কী কী গুণ আছে। উদ্দীপকে মীমের স্কুলে যাওয়ার অনীহা দেখে মা মেয়েকে বোঝাতে চেষ্টা করে, তুমি পড়াশোনায় খুব ভালো, প্রতিদিন স্কুলে গেলে ও মনোযোগ সহকারে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এসব প্রশংসা উৎসাহিত করে। সুতরাং বলা যায়, মীমের মা শিশু পরিচালনার শিশুকে প্রশংসা করা নীতি অনুসরণ করেছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
মীমের মা শিশু পরিচালনার কোন নীতি অনুসরণ করছে বলে তুমি মনে কর? মতামত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর