তুমি কি মনে করো, সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছে? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছে। আমরা জানি, বিকাশ ধারাবাহিকাবে চলে। এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়সেও পিতামাতার উপর নির্ভরশীল থাকে সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না ধরে নেওয়া হয়। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় সুখের এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে এ কাজের ব্যর্থতা জীবনে আনে অশান্তি এবং পরবর্তী স্তরের সফলতায় বাধা সৃষ্টি করে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো- জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। এ কাজের সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে সুখী। এ কাজের ব্যর্থতা পরবর্তী স্তরের উত্তরণে আনে বাধা, জীবনে আনে অশান্তি। উদ্দীপকে সাব্বির অফিসের পর বাকি সময়টা স্ত্রী সন্তানের সঙ্গেই কাটায়। তাদের দুই জনের মধ্যে রয়েছে সুন্দর সমঝোতা। মা-বাবার মধ্যে সুন্দর সমঝোতা থাকলে শিশুর বিকাশ যথাযথ হয়। মা-বাবা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
তুমি কি মনে করো, সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর