তোমার মতে নতুন ফ্ল্যাট বিন্যাসে তিনা কোন কোন সুবিধার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নতুন ফ্ল্যাট বিন্যাসে তিনা যেসব সুবিধার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে সেগুলো ব্যাখ্যা করা হলো- আসবাব বিন্যাসের প্রথমেই মনে রাখা প্রয়োজন যে, যেন ঘরে অতিরিক্ত আসবাব রাখা না হয়। তিনা সেভাবেই তার আসবাব বিন্যাস করেন। ঘরের মধ্যে একস্থান থেকে অন্যস্থানে চলাচলে যেন অসুবিধা না হয় ও কার্যসম্পাদনে যেন অতিরিক্ত চলাচল প্রয়োজন না হয় আসবাবপত্র বিন্যাসের সময় তিনা সেদিকেও লক্ষ রেখেছেন। তিনি আসবাব সজ্জা এমনভাবে করেছেন যেন কাজের ঐক্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যে কক্ষে যে যে কাজ সম্পন্ন হয় তার সাথে সম্পর্কযুক্ত আসবাব স্থাপন করেছেন। এছাড়া গৃহের অভ্যন্তরে যেন পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থাও তিনি রেখেছেন। মাঝে মাঝে আসবাবপত্রের বিন্যাসে রুচির রদবদল করলে গৃহসজ্জায় নতুনত্ব আসে। উদ্দীপকে নিজের নতুন ফ্ল্যাটটিকে তিনা সামঞ্জস্যপূর্ণভাবে সরঞ্জাম বিন্যাসের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করেছে। মূলত তিনি উল্লিখিত সুবিধাগুলোর প্রতি লক্ষ রেখেই করেছেন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
তোমার মতে নতুন ফ্ল্যাট বিন্যাসে তিনা কোন কোন সুবিধার বিষয়ে গুরুত্ব …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর