শেয়ারFacebookWhatsApp

নীলার ক্লাস পার্টি যথাযথ না হওয়ার পিছনে শিক্ষকের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর: নীলার ক্লাস পার্টি যথাযথ না হওয়ার কারণ হলো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিয়ন্ত্রণ ধাপটির প্রয়োগের অভাব। গৃহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভা পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কি না, যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কি না ইত্যাদি। প্রয়োজনবোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা কতোগুলো স্তরে পর্যায়ক্রমে অগ্রসর হয়, যেমন- কর্মে সক্রিয় হওয়া: প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পর্যবেক্ষণ করা: কাজ করার দ্বিতীয় স্তরে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হয়। কাজটি করতে সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ের মধ্যে কী রকম সাফল্যের সঙ্গে হচ্ছে ইত্যাদি পরীক্ষা করে দেখতে হয়। অভিযোজন করা/খাপ খাওয়ানো: নিয়ন্ত্রণ পদ্ধতির তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয় অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করতে হয়। উদ্দীপকে দেখা যায়, নীলা ও তার সহপাঠীরা ক্লাসে একটি পার্টির আয়োজন করতে চাইল। শিক্ষক প্রত্যেককে কাজ ভাগ করে বুঝিয়ে দিলেন। স্কুলের অন্যান্য কাজের ব্যস্ত থাকায় শিক্ষক কাজটি যথাযথভাবে দেখাশুনা করতে পারেননি। ফলে ক্লাস পার্টির অনুষ্ঠান ভালো হয়নি। এটি মূলত গৃহব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপটির প্রয়োগ না হওয়ার কারণে হয়েছে। সুতরাং বলা যায়, শিক্ষক কাজ ভাগ করে দিলেও সময়মতো পর্যবেক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা দেননি, যা ক্লাস পার্টির ব্যর্থতার মূল কারণ।

SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল

নীলার ক্লাস পার্টি যথাযথ না হওয়ার পিছনে শিক্ষকের ভূমিকা মূল্যায়ন করো।

উদ্দীপক

নীলা ৯ম শ্রেণিতে উঠার পর কোন বিভাগে পড়াশোনা করবে এই নিয়ে দ্বিধায় পড়ে। তার বড় বোন নীলাকে ভবিষ্যতে কী হতে চায় তা জিজ্ঞেস করে। নীলা ডাক্তার হতে চাওয়ায় তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরে ক্লাসে সবাই মিলে ক্লাস পার্টি করতে চাইল। শিক্ষক প্রত্যেককে কাজ ভাগ করে বুঝিয়ে দিলেন। স্কুলের অন্যান্য কাজে ব্যস্ত থাকায় শিক্ষক কাজটি যথাযথভাবে দেখাশুনা করতে পারেননি। ফলে ক্লাস পার্টির পরে দেখা গেল অনুষ্ঠানটি যথাযথ সুন্দর হয়নি।

Dhaka · 2025

উত্তর

গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সার্বিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়।

উত্তর

অনেকগুলোর মধ্যে থেকে একটি পন্থা বেছে নেওয়াকে সিদ্ধান্ত বলে। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর প্রতিটি স্তরে বা ধাপে ছোটো-বড়ো নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। গ্রস এবং ক্রান্ডেলের মতে, সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। পরিবার যেকোনো সময় পরিবর্তিত অবস্থার বা সমস্যার সম্মুখীন হয়। এই অবস্থা মোকাবিলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ।

উত্তর

নীলার ডাক্তার হওয়া দীর্ঘমেয়াদি লক্ষ্যের মধ্যে পড়ে। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য, যার সুনির্দিষ্ট পরিধি আছে। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা ব্যবস্থাপকের কার্যাবলি সঠিকভাবে সম্পাদিত করে। এটি ব্যক্তির কার্যাবলিকে নির্দেশনা দান করে। নীলার লক্ষ্যকে স্থায়ী লক্ষ্যও বলা যায়। কারণ এটি সময় সাপেক্ষ এবং সর্বদা মনের মাঝে বিরাজমান একটি লক্ষ্য। এটি মধ্যবর্তী লক্ষ্যের ওপর নির্ভরশীল। ডাক্তার হওয়ার জন্য বিজ্ঞান বিভাগে লেখাপড়া প্রয়োজন। এই বিজ্ঞান বিভাগে শিক্ষার বিষয়টিই নীলার মধ্যবর্তী লক্ষ্য। যা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়তা করবে। এছাড়া নীলাকে মধ্যবর্তী লক্ষ্য পূরণে তাৎক্ষণিক লক্ষ্যগুলোও পূরণ করতে হবে। যেমন- নিয়মিত স্কুলে যাওয়া, পড়ালেখা করা ইত্যাদি। এভাবে তাৎক্ষণিক লক্ষ্য পূরণের মাধ্যমে মধ্যবর্তী লক্ষ্য অর্জন করা যেমন নীলার সম্ভব হবে তেমনি দীর্ঘমেয়াদি লক্ষ্য তথা ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ হবে। তাই বলা যায়, নীলার ডাক্তার হওয়া দীর্ঘমেয়াদি লক্ষ্যের মধ্যে পড়ে।

উত্তর

নীলার ক্লাস পার্টি যথাযথ না হওয়ার কারণ হলো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিয়ন্ত্রণ ধাপটির প্রয়োগের অভাব। গৃহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভা পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কি না, যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কি না ইত্যাদি। প্রয়োজনবোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা কতোগুলো স্তরে পর্যায়ক্রমে অগ্রসর হয়, যেমন- কর্মে সক্রিয় হওয়া: প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পর্যবেক্ষণ করা: কাজ করার দ্বিতীয় স্তরে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হয়। কাজটি করতে সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ের মধ্যে কী রকম সাফল্যের সঙ্গে হচ্ছে ইত্যাদি পরীক্ষা করে দেখতে হয়। অভিযোজন করা/খাপ খাওয়ানো: নিয়ন্ত্রণ পদ্ধতির তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয় অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করতে হয়। উদ্দীপকে দেখা যায়, নীলা ও তার সহপাঠীরা ক্লাসে একটি পার্টির আয়োজন করতে চাইল। শিক্ষক প্রত্যেককে কাজ ভাগ করে বুঝিয়ে দিলেন। স্কুলের অন্যান্য কাজের ব্যস্ত থাকায় শিক্ষক কাজটি যথাযথভাবে দেখাশুনা করতে পারেননি। ফলে ক্লাস পার্টির অনুষ্ঠান ভালো হয়নি। এটি মূলত গৃহব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপটির প্রয়োগ না হওয়ার কারণে হয়েছে। সুতরাং বলা যায়, শিক্ষক কাজ ভাগ করে দিলেও সময়মতো পর্যবেক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা দেননি, যা ক্লাস পার্টির ব্যর্থতার মূল কারণ।
SSCগার্হস্থ্য বিজ্ঞান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে হলে পোশাকে-
i. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করা যায়
ii. বিপরীত রং ব্যবহার করা যায়
iii. ছোট ছোট অংশে গাঢ় রং ব্যবহার করা যায়নিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হলদে সবুজ রং তৈরি হয় কোন রঙের মিশ্রণে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • নীল+হলুদ
  • নীল+বেগুনি
  • নীল+সবুজ
  • হলুদ+সবুজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তীর্যকা বা কৌণিক রেখা কীসের পরিচয় বহন করে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • উল্লাসের
  • আরামের
  • সংযমের
  • আবেগের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খাদ্য গ্রহণের স্থানটির পরিবেশ হবে-
i. মনোরম
ii. আলোকিত
iii. পরিষ্কার-পরিচ্ছন্ননিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মলি সবসময় বাড়িতে মেহমান দাওয়াত করলে টেবিল গুছিয়ে প্লেট, প্লাস, চামচ, বন প্লেট দিয়ে টেবিল সাজিয়ে রাখে। তার এ কাজের উদ্দেশ্য হলো খাওয়ার কাজকে-
i. সহজ করা
ii. নিজের কাজ নিজে করা
iii. আনন্দময় করানিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রহিম মিঞা রিকশা চালায়। তার খাদ্যে বেশি পরিমাণে থাকতে হবে-
i. কার্বোহাইড্রেট
ii. ফ্যাট
iii. প্রোটিননিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মেনু পরিকল্পনার সময় বিবেচনা করতে হয়-
i. আয়
ii. বয়স
iii. শ্রমনিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রান্নায় নতুনত্ব আনা যায় কীসের মাধ্যমে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • মেনু
  • পরিকল্পনা
  • রেসিপি
  • পরিবেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আদর্শ রেসিপিতে কোনটি উল্লেখ থাকে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • খাবারের নাম
  • পরিবেশন সংখ্যা
  • উপকরণ
  • পরিমাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন বয়সীদের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন বেশি?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • শিশুদের
  • প্রাপ্ত বয়স্কদের
  • মধ্য বয়সীদের
  • বাড়ন্ত ছেলেমেয়েদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মেয়েদের শারীরিক বর্ধন দ্রুত হয় কত বছর বয়সে?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • ৮-১০
  • ১০-১৩
  • ১১-১৪
  • ১৪-১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ত্বক ও চোখের সুস্থতার জন্য যে ভিটামিন প্রয়োজন তা হলো-
i. ভিটামিন 'ব'
ii. ভিটামিন 'স'
iii. ভিটামিন 'এ'নিচের কোনটি সঠিক?

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে হলে পোশাকে-i. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করাহলদে সবুজ রং তৈরি হয় কোন রঙের মিশ্রণে?তীর্যকা বা কৌণিক রেখা কীসের পরিচয় বহন করে?খাদ্য গ্রহণের স্থানটির পরিবেশ হবে-i. মনোরমii. আলোকিতiii. পরিষ্কার-পরিচ্ছন্ননিচেরমলি সবসময় বাড়িতে মেহমান দাওয়াত করলে টেবিল গুছিয়ে প্লেট, প্লাস, চামচ, বন প্লেট দিরহিম মিঞা রিকশা চালায়। তার খাদ্যে বেশি পরিমাণে থাকতে হবে-i. কার্বোহাইড্রেটii. ফ্মেনু পরিকল্পনার সময় বিবেচনা করতে হয়-i. আয়ii. বয়সiii. শ্রমনিচের কোনটি সঠিক?রান্নায় নতুনত্ব আনা যায় কীসের মাধ্যমে?আদর্শ রেসিপিতে কোনটি উল্লেখ থাকে?কোন বয়সীদের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন বেশি?মেয়েদের শারীরিক বর্ধন দ্রুত হয় কত বছর বয়সে?ত্বক ও চোখের সুস্থতার জন্য যে ভিটামিন প্রয়োজন তা হলো-i. ভিটামিন 'ব'ii. ভিটামিন '

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।