নীলার ডাক্তার হওয়ার কোন ধরনের লক্ষ্যের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: নীলার ডাক্তার হওয়া দীর্ঘমেয়াদি লক্ষ্যের মধ্যে পড়ে। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য, যার সুনির্দিষ্ট পরিধি আছে। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা ব্যবস্থাপকের কার্যাবলি সঠিকভাবে সম্পাদিত করে। এটি ব্যক্তির কার্যাবলিকে নির্দেশনা দান করে। নীলার লক্ষ্যকে স্থায়ী লক্ষ্যও বলা যায়। কারণ এটি সময় সাপেক্ষ এবং সর্বদা মনের মাঝে বিরাজমান একটি লক্ষ্য। এটি মধ্যবর্তী লক্ষ্যের ওপর নির্ভরশীল। ডাক্তার হওয়ার জন্য বিজ্ঞান বিভাগে লেখাপড়া প্রয়োজন। এই বিজ্ঞান বিভাগে শিক্ষার বিষয়টিই নীলার মধ্যবর্তী লক্ষ্য। যা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়তা করবে। এছাড়া নীলাকে মধ্যবর্তী লক্ষ্য পূরণে তাৎক্ষণিক লক্ষ্যগুলোও পূরণ করতে হবে। যেমন- নিয়মিত স্কুলে যাওয়া, পড়ালেখা করা ইত্যাদি। এভাবে তাৎক্ষণিক লক্ষ্য পূরণের মাধ্যমে মধ্যবর্তী লক্ষ্য অর্জন করা যেমন নীলার সম্ভব হবে তেমনি দীর্ঘমেয়াদি লক্ষ্য তথা ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ হবে। তাই বলা যায়, নীলার ডাক্তার হওয়া দীর্ঘমেয়াদি লক্ষ্যের মধ্যে পড়ে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · সৃজনশীল
নীলার ডাক্তার হওয়ার কোন ধরনের লক্ষ্যের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর