'উদ্দীপকে বর্ণিত জনাব ফারুকের কাজসমূহ পরিবারের একমাত্র কাজ নয়।' উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে পরিবারে অর্থনৈতিক ও বিনোদনমূলক কার্যাবলি প্রকাশ পেয়েছে। এর বাইরেও পরিবারের নানাবিধ কার্যাবলি রয়েছে।পরিবার হলো একটি পরিপূর্ণ শিক্ষাকেন্দ্র। ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার জন্য পরিবারের কোনো বিকল্প প্রতিষ্ঠান আজ অবধি গড়ে ওঠেনি। ব্যক্তির ক্ষুদ্র প্রয়োজন থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণে পরিবার নানাবিধ কাজ সম্পাদন করে থাকে।উদ্দীপকের জনাব ফারুক পরিবারের সকল ব্যয়বহন করেন। পরিবারের সকলের সুন্দর মানসিক বিকাশের জন্য তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে ভ্রমণে বের হন এবং সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন। ফারুকের এরূপ কর্মকাণ্ডে পরিবারের অর্থনৈতিক ও বিনোদনমূলক কাজ প্রতিফলিত হয়েছে। এর বাইরেও পরিবার নানাবিধ কার্যাবলি যেমন জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, রাজনৈতিক কাজ প্রভৃতি সম্পাদন করে। সাধারণত সন্তান জন্মদান ও তাদের লালনপালনের মাধ্যমে বড় করে তোলার মাধ্যমে পরিবার তার জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। এছাড়া পরিবারেই আমাদের শিক্ষাজীবনের হাতে খড়ি হয় যা পরিবারের শিক্ষামূলক কাজকে নির্দেশ করে। আবার, পরিবারে সাধারণত মা-বাবা কিংবা বড় ভাই-বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাঁদের আদেশ-নির্দেশ মেনে চলি। তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন। বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এছাড়া পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। এগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজকে নির্দেশ করে।আলোচনার পরিশেষে বলা যায়, পরিবার তার সদস্যদের জীবনকে সুন্দর এবং সাবলীল করার জন্য নানা রকম কাজ সম্পাদন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'উদ্দীপকে বর্ণিত জনাব ফারুকের কাজসমূহ পরিবারের একমাত্র কাজ নয়।' উক্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর