শেয়ারFacebookWhatsApp

জনাব জলিল মিয়ার কাজগুলো পরিবারের কোন কাজের ইঙ্গিত দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব জলিল মিয়ার কাজগুলো পরিবারের শিক্ষামূলক কাজের ইঙ্গিত দেয়।পরিবার মানবসমাজের আদি প্রতিষ্ঠান এবং একইসাথে আদি শিক্ষা প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ে যাওয়ার আগে পরিবার শিশুর মধ্যে যে শিক্ষা প্রদান করে তা তার সারাজীবনের পাথেয় হয়ে থাকে। এ শিক্ষা শুধু শিশুকালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এ শিক্ষা আজীবন চলতে থাকে।উদ্দীপকের জনাব জলিল মিয়া চাকুরির পাশাপাশি অবসর সময়ে নিজের ছেলে-মেয়েদের পড়াশোনার বিষয় দেখেন। এছাড়াও তিনি তাদেরকে সততা, ভদ্রতা ও শৃঙ্খলার বিষয়েও শিক্ষা দেন। এরূপ বর্ণনায় পরিবারের শিক্ষামূলক কার্যাবলি প্রকাশ পায়। কেননা আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

জনাব জলিল মিয়ার কাজগুলো পরিবারের কোন কাজের ইঙ্গিত দেয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব জলিল মিয়া চাকুরির পাশাপাশি অবসর সময়ে নিজের ছেলে-মেয়েদের পড়াশোনার বিষয় দেখেন। এছাড়াও তিনি তাদেরকে সততা, ভদ্রতা ও শৃঙ্খলার বিষয়েও শিক্ষা দেন। অপরদিকে বাড়ির বউ কারিমা পরিবারের সবকিছু দেখাশুনা করেন। পরিবারের সদস্যদের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন। কোনো সমস্যা দেখা দিলে সবার সাথে পরামর্শ করে সমস্যার সমাধান করেন।

Jessore · 2023

উত্তর

ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।

উত্তর

মানুষ নিজেদের প্রয়োজন পূরণ ও নিরাপত্তার জন্য সমাজ গড়ে তোলে। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবনদান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশেই সে নিজেকে বিকশিত করে। এসব কারণেই বলা যায়, সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য।

উত্তর

জনাব জলিল মিয়ার কাজগুলো পরিবারের শিক্ষামূলক কাজের ইঙ্গিত দেয়।পরিবার মানবসমাজের আদি প্রতিষ্ঠান এবং একইসাথে আদি শিক্ষা প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ে যাওয়ার আগে পরিবার শিশুর মধ্যে যে শিক্ষা প্রদান করে তা তার সারাজীবনের পাথেয় হয়ে থাকে। এ শিক্ষা শুধু শিশুকালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এ শিক্ষা আজীবন চলতে থাকে।উদ্দীপকের জনাব জলিল মিয়া চাকুরির পাশাপাশি অবসর সময়ে নিজের ছেলে-মেয়েদের পড়াশোনার বিষয় দেখেন। এছাড়াও তিনি তাদেরকে সততা, ভদ্রতা ও শৃঙ্খলার বিষয়েও শিক্ষা দেন। এরূপ বর্ণনায় পরিবারের শিক্ষামূলক কার্যাবলি প্রকাশ পায়। কেননা আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।

উত্তর

জলিল মিয়ার কাজে পরিবারের শিক্ষামূলক কার্যাবলি এবং কারিমার কাজে পরিবারের জৈবিক, মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কার্যাবলি প্রকাশ পেয়েছে। আমি মনে করি এর বাইরেও পরিবারের আরও কিছু কাজ রয়েছে।পরিবার মানবসমাজের আদি ও ক্ষুদ্রতম প্রতিষ্ঠান। কিন্তু মানুষের জীবনধারণে এর বিকল্প নেই। কারণ পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনে বিভিন্নভাবে ভূমিকা পালন করে। শিক্ষালাভ, আর্থিক চাহিদা পূরণ, মানবিক বিকাশ সাধন কিংবা বিনোদন লাভ- প্রতিটি ক্ষেত্রে পরিবার সর্বাগ্রে এগিয়ে আসে। অর্থাৎ মানুষের জীবনে পরিবারের ভূমিকা অপরিসীম।উদ্দীপকের জলিল মিয়ার কর্মকাণ্ডে পরিবারের শিক্ষামূলক কাজ ফুটে উঠেছে। অপরদিকে কারিমার পরিবারের দেখাশুনার মাধ্যমে জৈবিক কার্যাবলি, সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে মনস্তাত্বিক কার্যাবলি এবং সকলের সিদ্ধান্তের প্রেক্ষিতে সমস্যার সমাধান করা পরিবারের রাজনৈতিক কার্যাবলি উপস্থাপন করে। এর বাইরেও পরিবার অর্থনৈতিক ও বিনোদনমূলক কাজ সম্পাদন করে থাকে। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরনের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশু পালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম।আলোচনা শেষে বলা যায়, জলিল মিয়া ও কারিমার কাজের মাধ্যমে পরিবারের গুরুত্বপূর্ণ সব কাজ প্রকাশ পেয়েছে। তবে এসব কাজের বাইরেও পরিবার তার সদস্যদের জন্য নানাবিধ কার্যাবলি সম্পাদন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।