উদ্দীপকে বর্ণিত দুটি পরিবারের মধ্যে তুমি কোন পরিবারকে উত্তম বলে মনে কর? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুটি পরিবারের মধ্যে তথা একক ও যৌথ পরিবারের মধ্যে আমি যৌথ পরিবারকে উত্তম বলে মনে করি।পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে একক ও যৌথ পরিবারে ভাগ করা যায়।। একক পরিবার বাবা-মা ও ভাই-বোন নিয়ে গঠিত হয়। যৌথ পরিবার, মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন নিয়ে গঠিত। যৌথ পরিবারে একক পরিবারের তুলনায় উত্তম। কেননা, যৌথ পরিবার একক পরিবারের তুলনায়, মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ বেশি থাকে। ফলে যৌথ পরিবারে মানসিক প্রশান্তি বেশি লাভ করা যায়। এ পরিবার মানসিক শান্তি-ক্লান্তি মুছে দিতে একক পরিবার অপেক্ষা অধিক সহায়ক। এছাড়াও যৌথ পরিবারে একক পরিবারের তুলনায় বিনোদনমূলক কর্মকাণ্ড বেশি পরিচালিত হয়। যৌথ পরিবার একক পরিবার অপেক্ষা সামাজিকীকরণে অধিক সহায়ক। পরিবারের ছোটরা সাধারণত তাদের মা-বাবাসহ অন্যান্য বড় সদস্য বা অভিভাবকদের আদেশ-নির্দেশ মেনে চলে। এক্ষেত্রে যৌথ পরিবারে এ শিক্ষালাভএকক পরিবারের তুলনায় অধিক হয়। ফলে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা অর্জিত হয়। যৌথ পরিবারে অর্থনৈতিক চাহিদা পূরণে সকলে একত্রে এগিয়ে আসে বিধায় তা তুলনামূলকভাবে সহজতর হয়। এছাড়াও সততা, শিষ্টাচার, উদারতা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক গুণাবলির বিকাশে যৌথ পরিবার অধিক সহায়ক।তাই আমি যৌথ পরিবারকে অধিক উত্তম বলে মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দুটি পরিবারের মধ্যে তুমি কোন পরিবারকে উত্তম বলে মনে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর