উদ্দীপকে জনাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ফারুকের পরিবারটি হলো যৌথ পরিবার।পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সেই পরিবার যেখানে বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ পরিবারের সদস্যরা একত্রে উপার্জন, ব্যয় ও ভোগ করে।উদ্দীপকের জনাব ফারুক পিতা-মাতা ও তার সন্তানদের নিয়ে একত্রে বসাবস করেন। সুতরাং তার পরিবারটি হলো যৌথ পরিবার, কারণ যৌথ পরিবারে একাধিক একক পরিবারের বসবাস লক্ষ করা যায়। যেমনটি জনাব ফারুকের পরিবারে রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর