উদ্দীপকের জলিল মিয়া ও কারিমার কাজের মধ্য দিয়ে পরিবারের সকল কার্যাবলি ফুটে উঠেছে বলে তুমি কি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জলিল মিয়ার কাজে পরিবারের শিক্ষামূলক কার্যাবলি এবং কারিমার কাজে পরিবারের জৈবিক, মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কার্যাবলি প্রকাশ পেয়েছে। আমি মনে করি এর বাইরেও পরিবারের আরও কিছু কাজ রয়েছে।পরিবার মানবসমাজের আদি ও ক্ষুদ্রতম প্রতিষ্ঠান। কিন্তু মানুষের জীবনধারণে এর বিকল্প নেই। কারণ পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনে বিভিন্নভাবে ভূমিকা পালন করে। শিক্ষালাভ, আর্থিক চাহিদা পূরণ, মানবিক বিকাশ সাধন কিংবা বিনোদন লাভ- প্রতিটি ক্ষেত্রে পরিবার সর্বাগ্রে এগিয়ে আসে। অর্থাৎ মানুষের জীবনে পরিবারের ভূমিকা অপরিসীম।উদ্দীপকের জলিল মিয়ার কর্মকাণ্ডে পরিবারের শিক্ষামূলক কাজ ফুটে উঠেছে। অপরদিকে কারিমার পরিবারের দেখাশুনার মাধ্যমে জৈবিক কার্যাবলি, সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে মনস্তাত্বিক কার্যাবলি এবং সকলের সিদ্ধান্তের প্রেক্ষিতে সমস্যার সমাধান করা পরিবারের রাজনৈতিক কার্যাবলি উপস্থাপন করে। এর বাইরেও পরিবার অর্থনৈতিক ও বিনোদনমূলক কাজ সম্পাদন করে থাকে। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরনের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশু পালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম।আলোচনা শেষে বলা যায়, জলিল মিয়া ও কারিমার কাজের মাধ্যমে পরিবারের গুরুত্বপূর্ণ সব কাজ প্রকাশ পেয়েছে। তবে এসব কাজের বাইরেও পরিবার তার সদস্যদের জন্য নানাবিধ কার্যাবলি সম্পাদন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের জলিল মিয়া ও কারিমার কাজের মধ্য দিয়ে পরিবারের সকল কার্যাবল…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর