উদ্দীপকে উল্লিখিত অন্যান্য দুর্বল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য 'খ' রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অন্যান্য দুর্বল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য 'খ' রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।রাষ্ট্র হলো বিবর্তনের ফল। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এসব বিবর্তনের উপাদানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা এবং কার্যকলাপ অন্যতম। আর্থরাজনৈতিক চেতনা ও কার্যকলাপ রাষ্ট্রের উৎপত্তিতে যেমন জোরালো অবদান রেখেছে, তেমনি রাষ্ট্রকে সুসংহত ও শক্তিশালী হতে সহায়তা করেছে। একটি রাষ্ট্র সংকটকালীন পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে রাষ্ট্রসমূহের মিত্রে পরিণত হয়। এর ফলে একদিকে যেমনি রাষ্ট্রটির পররাষ্ট্রনীতি ও বহিঃবিশ্বে মর্যাদা বৃদ্ধি পায়, তেমনিভাবে সুবিধাভোগী রাষ্ট্রটির অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। একটি শক্তিশালী রাষ্ট্র তার নিকটবর্তী দুর্বল রাষ্ট্রটিকে আক্রমণ না করে আর্থিক সহায়তা প্রদান করে উক্ত অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করলে উক্ত অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার হয়। এক্ষেত্রে উক্ত শক্তিশালী রাষ্ট্র তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়, যা আঞ্চলিক শক্তির জন্য খুবই ইতিবাচক অবদান রাখে। এক্ষেত্রে দুর্বল রাষ্ট্রগুলোর আর্থসামাজিক উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিত হয়। উদ্দীপকের 'খ' রাষ্ট্রটিও তেমনিভাবে তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক সহায়তা দিয়ে একসাথে নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করেছে।তাই বলা যায়, উদ্দীপকের অন্যান্য দুর্বল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য 'খ' রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অন্যান্য দুর্বল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও ন…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর