উদ্দীপকে উল্লিখিত পরেশের কাজ পরিবারের কোন কার্যাবলির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরেশের কাজ পরিবারের শিক্ষামূলক কার্যাবলির সাথে সম্পৃক্ত।পরিবার সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান। শিক্ষামূলক কাজ পরিবারের অন্যতম প্রধান কাজ। শিশুরা সাধারণত বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হয়। পরিবারের বাবা-মাসহ অন্যান্য বড় সদস্যরা পরিবারের ছোট সদস্যদের বর্ণপাঠের প্রথম হাতেখড়ি প্রদান করেন। পরিবার তার সদস্যদের সৎ ও যোগ্য মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে থাকে। তাছাড়া বাবা-মা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় শিশুদের সততা, - শিষ্টাচার, উদারতা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক গুণাবলির শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। উদ্দীপকের পরেশও তার অবসর সময়ে সন্তানদের শিক্ষকদের দেওয়া বাড়ির কাজে সহায়তা করে। এক্ষেত্রে পরেশ পরিবারের শিক্ষামূলক কাজটিই প্রতিফলিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত পরেশের কাজ পরিবারের শিক্ষামূলক কার্যাবলির সাথে সম্পৃক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরেশের কাজ পরিবারের কোন কার্যাবলির সাথে সম্পৃক্ত?…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর