মামুন সাহেবের ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মামুন সাহেব ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যান। আমি তার এ কাজকে যথার্থ বলে মনে করি। কারণ তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে পরিবারের বিনোদনমূলক কাজ। একটি পরিবারের বিনোদনমূলক কাজ বলতে বুঝি সদস্যদের সাথে গল্পগুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি। পরিবারের সদস্যদের সাথে এসব কাজ ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। এসব বিনোদনমূলক কাজ মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের বিনোদনমূলক কাজে কিছুটা ভাটা পড়লেও উদ্দীপকের মামুন সাহেব শত ব্যস্ততার মাঝেও ঠিকই তার দায়িত্ব পালন করে চলছেন। তাই পরিবারের সদস্যদের মানসিক উৎকর্ষ সাধনে মামুন সাহেবের বেড়াতে যাওয়ার বিষয়টিকে আমি যথার্থই মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
মামুন সাহেবের ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর যথার্থতা মূল্যায়…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর