“দৃশ্যকল্প-২ রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে ইঙ্গিত করে, তা সমর্থনযোগ্য নয়"- তুমি কি একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "দৃশ্যকল্প-২ রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে ইঙ্গিত করে, যা সমর্থনযোগ্য নয়"- এ মন্তব্যের সাথে আমি পুরাপুরি একমত।বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে- এ মূল বক্তব্যের ওপর ভিত্তি করে বল বা শক্তি প্রয়োগ মতবাদ প্রতিষ্ঠিত। এ মতবাদে বলা হয়, সমাজে বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ এ মতবাদকে ইঙ্গিত করা হয়েছে। বল বা শক্তি প্রয়োগ মতবাদ সমর্থনযোগ্য নয়। কেননা, শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকত তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। এছাড়াও এ মতবাদ যুদ্ধবিগ্রহ ও অরাজকতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যা বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও অচল। সমালোচকরা এ মতবাদকে অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। এ মতবাদ তাই দুর্বল ও অগ্রহণযোগ্য যা বর্তমানে বৃহৎ রাষ্ট্রের পাশে অবস্থিত তুলনামূলক ক্ষুদ্র রাষ্ট্রসমূহের দিকে লক্ষ করলেই প্রমাণিত হয়।তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদ সমর্থনযোগ্য নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে ইঙ্গিত করে, তা সমর্থনযোগ্য …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর