দৃশ্যকল্প-১ পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।পরিবার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে। অর্থনৈতিক কাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে এর সদস্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর কদম আলী রিকশা চালিয়ে অর্থ উপার্জন করেন। এছাড়াও তার পুত্র ও স্ত্রী যথাক্রমে চা বিক্রি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদের পরিবারের অর্থের যোগান দিচ্ছেন। অর্থাৎ, তারা পরিবারের অর্থনৈতিক কাজটিই সম্পাদন করেছেন। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ পরিবারের অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।