উদ্দীপকে সুরেশের কর্মকাণ্ড তথা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পরিবার এর সদস্যদের সর্বাধিক -কল্যাণ সাধনে নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। এর মধ্যে অর্থনৈতিক কাজ অন্যতম। পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা, যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের, পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা পূরণ করে থাকে। পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। পরিবারের সদস্যদের সকল প্রকার চাহিদা পূরণের মাধ্যমে সদস্যদের স্নেহ-মমতাপূর্ণ উন্নত জীবন প্রদানে বদ্ধপরিকর থাকে। তাদের এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের অর্থনৈতিক চাহিদার পূরণ হয়। তাছাড়া পরিবারের সদস্যদের আর্থসামাজিক নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী। উদ্দীপকের সুরেশ যে গরুর খামার তৈরি করেছে, তার মাধ্যমে নিজের পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা মেটাবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তার এ কর্মকাণ্ড পরিবারের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।