শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী?

উত্তর: রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী?

উদ্দীপক

রিপন ও স্বপন ভিন্ন পরিবারের ভালো বন্ধু। রিপন বাবা-মা, চাচা-চাচি ও দাদা-দাদিসহ একত্রে বাস করে। স্বপন মা-বাবার সাথে বসবাস করে মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা ও অবসরে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে মানসিক ক্লান্তির অবসান ঘটায়।

Dhaka · 2025

উত্তর

রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব।

উত্তর

নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু হিসেবে পরিগণিত। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অপরদিকে, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাকেই কর্তব্য বলে। কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে। রাষ্ট্র প্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা নাগরিকের কর্তব্য।

উত্তর

রিপনের পরিবার যৌথ পরিবার ও স্বপনের পরিবার একক পরিবার। পারিবারিক কাঠামোর ভিত্তিতে বড় পরিবার বা বর্ধিত পরিবারকে যৌথ পরিবার বলা হয়। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন, একত্রে বসবাস করে। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ জাতীয় পরিবারে দাদা, বাবা ও তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তিন প্রজন্ম একত্রে বসবাস করে বলে কখনো কখনো একে তিন পুরুষের পরিবারও বলা হয়।উদ্দীপকে রিপন বাবা-মা, চাচা-চাচি ও দাদা-দাদিসহ একত্রে বাস করে, যা যৌথ পরিবারকে নির্দেশ করে।আবার, স্বপনের পরিবারটির ধরন হলো এটি একটি একক পরিবার।যে পরিবার কেবল বিবাহিত দম্পতি ও তাদের অবিবাহিত সন্তানাদি নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। অর্থাৎ একক পরিবার মা-বাবা, ভাই-বোন নিয়ে গঠিত হয়। তাই এ ধরনের পরিবারে লোকসংখ্যা খুবই সীমিত থাকে।উদ্দীপকেও দেখা যায়, স্বপন তার মা-বাবার সাথে বসবাস করে, যা একক পরিবারকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, পারিবারিক কাঠামো অনুযায়ী রিপনের পরিবার। যৌথ পরিবার ও স্বপনের পরিবার একটি একক পরিবার।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, স্বপনের বর্ণিত কাজগুলো অর্থাৎ মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবারে আরও অনেক কাজ রয়েছে।পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ সম্পন্ন করেন। উদ্দীপকে স্বপন মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবার জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ ও রাজনৈতিক কাজ করে থাকে। সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম জৈবিক কাজ। তাছাড়া বাবা-মা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলির শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আবার, যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। এ কাজটির মাধ্যমে পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। তাছাড়া পরিবারের সদস্যদের আর্থসামাজিক নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী। আবার বুদ্ধি, বিবেক, আত্মসংযম- এ তিনটি দ্বারা একজন মানুষ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, যা রাজনৈতিক কাজের অন্তর্ভুক্ত। পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে একটি পরিবারে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে।তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্বপনের বর্ণিত কাজগুলো অর্থাৎ মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ছাড়াও পরিবারে আরও অনেক কাজ রয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।