শেয়ারFacebookWhatsApp

মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা কর।

উত্তর: মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ছুটির দিনে রিফাত তার বাবার সাথে ঢাকা থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন। ট্রেনে অত্যধিক যাত্রীর ভিড় থাকায় বয়স্ক এক যাত্রী সিট না পেয়ে রিফাতের সিটের পাশে দাঁড়ালে, রিফাত সিট থেকে উঠে বয়স্ক যাত্রীটিকে সিটে বসতে দিলেন। স্টেশনে নামার পর রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে যায় এবং সেখানে অনেক মজা করেন।

Mymensingh · 2025

উত্তর

যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকাল থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। কারণ একাকি কোনো প্রয়োজন পূরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সামাজিক পরিবেশ মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এসব কারণে মানুষ সমাজে বসবাস করে।

উত্তর

উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজের ইঙ্গিত রয়েছে।পরিবারের বহুমুখী কাজের মধ্যে অন্যতম হলো শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ। পরিবারে একই সাথে যেমন বিদ্যালয়পূর্ব লেখাপড়া শেখা শুরু হয়, তেমনি বিভিন্ন মানবিক গুণ তথা সততা, শিষ্টাচার, উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা ইত্যাদির শিক্ষাও সম্পন্ন হয়ে থাকে।উদ্দীপকে রিফাত ট্রেনে বয়স্ক যাত্রীকে সিটে বসতে দিয়েছে। আর এই কাজের মাধ্যমে সে তার নৈতিক অবস্থান, শিষ্টাচার তথা বড়দের সম্মান প্রদর্শন করেছে, যেখানে পরিবারের শিক্ষাদানের সফলতা প্রতিফলিত হয়েছে। আবার, রিফাত তার বাবার সাথে পার্কে বেড়াতে গিয়েছে এবং মজা করেছে। পরিবার তার সদস্যদের গল্প, হাসি-ঠাট্টা, গান-বাজনা, বেড়াতে যাওয়ার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।আর তাই বলা যায়, উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও পরিবারের আরও কাজ রয়েছে।উদ্দীপকে পরিবারের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কাজ বর্ণিত রয়েছে। এছাড়াও পরিবারের আরও কিছু কাজ রয়েছে। যেমন- পরিবারের একটি মৌলিক কাজ হলো পরিবারের জৈবিক কাজ। আমাদের বাবা-মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা পালিত হচ্ছি। সুতরাং, সন্তান জন্মদান ও লালন-পালন পরিবারের, অন্যতম কাজ। আবার, পরিবারের সদস্যদের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও পরিবারের একটি উল্লেখযোগ্য কাজ। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অন্যদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। আবার, বড়দের আদেশ-নিষেধ মেনে ও তাদের মতাদর্শ দ্বারা অন্যান্যরা প্রভাবিত হয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, যা সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এভাবেই পরিবার রাজনৈতিক শিক্ষাদানের কাজ সম্পাদন করে থাকে। সর্বোপরি, পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক দিক সমৃদ্ধির মাধ্যমে বিভিন্ন মনস্তাত্ত্বিক কাজও সম্পন্ন করে থাকে। আর এসব নানামুখী কাজের জন্যই আমি মনে করি যে, উদ্দীপকে বর্ণিত কাজের বাইরে পরিবারের আরও কাজ রয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।