সার্বভৌমত্বকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয় কেননা সার্বভৌমত্ব সেই চূড়ান্ত ক্ষমতা, যা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হলো সেই শক্তি, যার মাধ্যমে রাষ্ট্র নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা দ্বারা আইনসংগতভাবে প্রভাবিত হয় না। সার্বভৌম আইন মানতে সকলেই বাধ্য থাকে। সার্বভৌমের অভ্যন্তরীণ ক্ষমতার প্রয়োগে রাষ্ট্র অভ্যন্তরীণ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে বহিঃশত্রুর হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণমুক্ত থাকে। মোটকথা, রাষ্ট্রে সার্বভৌমত্বের উর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। তাই সার্বভৌমত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
সার্বভৌমত্বকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর