'ক' রাষ্ট্র কর্তৃক 'গ' রাষ্ট্রকে দখল করার কৌশলটি রাষ্ট্র সৃষ্টির বলপ্রয়োগ মতবাদকে নির্দেশ করে।রাষ্ট্র উৎপত্তিসংক্রান্ত বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো- বল বা. শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরেই রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর সবল নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে।উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্র তার নিকটবর্তী দুর্বল 'গ' রাষ্ট্রকে আক্রমণ করে সহজেই রাষ্ট্রটি দখল করে নেয়। স্পষ্টত এখানে শক্তিশালী রাষ্ট্রকর্তৃক দুর্বল রাষ্ট্রকে বলপ্রয়োগের মাধ্যমে দখল ও নতুন করে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা ঘটেছে, যা সরাসরি বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্যের প্রতিফলন।সুতরাং, 'ক' রাষ্ট্র কর্তৃক 'গ' রাষ্ট্র দখলের কৌশলটি রাষ্ট্র সৃষ্টির বলপ্রয়োগ মতবাদকে নির্দেশ করে।